বুধবার, ৫ আগস্ট ২০২৬

চবিতে সিএনজি চালকের মারধরে আহত শিক্ষার্থী;মূল ফটক আটকে দিয়েছে ছাত্রলীগ

এমদাদুল্লা সাকিব , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস এলাকায় সুমিত মণ্ডল নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন সিএনজি অটোরিকশাচালকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ করছে সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে চবি সড়কের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

প্রায় আধ ঘন্টা গেট আটকে রাখার পরে চবি ফটক খুলে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সুমিত মণ্ডল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা শিক্ষা বিভাগের ২০-২১ সেশনের  শিক্ষার্থী।সে সিক্সটি নাইন গ্রুপের সদস্য।

জানা যায়, গতকাল শুক্রবার সুমিত তার দুইজন পরীক্ষার্থীকে নিয়ে ভাটিয়ারীতে যাওয়া জন্য জিরো পয়েন্টে আসেন। সেখানে এক সিএনজি চালককে ভাড়া জিজ্ঞেস করলে ১৫০০ টাকা চায়। সুমিত এত টাকা দাবি করার কারণ জানতে চাইলে সিএনজি চালক তাকে গালাগাল করে। এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

আজ সুমিত তার বন্ধুকে নিয়ে রেলক্রসিং এলাকায় গেলে স্থানীয় ৭জন সিএনজি চালক এসে সুমিতকে মারধর শুরু করে। পাইপ দিয়ে মারধরের আঘাতে সুমিত রক্তাক্ত হয়ে পড়ে। এসময় সুমিত ও তার বন্ধুর মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে আহতাবস্থায় সুমিতকে চবি মেডিকেলে সেন্টার আনা হয়।

বিক্ষোভকারী ছাত্রলীগ নেতা উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ফোরকানুল বলেন, আমাদের এক জুনিয়রকে অহেতুক মারধর করেছে স্থানীয় কিছু সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে স্থানীয় সিএনজি চালকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করে। আমরা দোষীদের বিচারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা। তারা খুঁজে অপরাধীকে বের করার চেষ্টা করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...