বুধবার, ৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে স্বর্ণ চোরাই চক্রের তিন কারবারির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় প্রাইভেটকারের তেলের ট্যাঙ্কির ভেতর থেকে ১২০ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় করা মামলায় স্বর্ণ চোরাকারবারি চক্রের তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

রোববার (২১ আগস্ট) মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জাকির উদ্দিন মুন্না, মো. জাহির ও মো. ফারুক।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ২০১৫ সালের ২৩ জুন বায়েজিদ এলাকা থেকে ১২০ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় হওয়া মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৫ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষী প্রদান করেন। আসামি জাকির উদ্দিন মুন্না ও মো. জাহির জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আর ফারুক রায় ঘোষণার সময় আদালতের হাজতে ছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...