শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ভয়াল ২১ আগস্ট আজ

ডেস্ক নিউজ

ভয়াল ২১ আগস্ট আজ। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের এই দিনে তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে দলীয় সমাবেশে চালানো হয় দেশের ইতিহাসের নৃশংসতম গ্রেনেড হামলা। প্রধান টার্গেট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও সেই নারকীয় হামলা কেড়ে নেয় ২৪ তাজা প্রাণ। আহত হন আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সারা দেশে ছড়িয়ে পরা সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু এভিনিউয়ে চলছিল আওয়ামী লীগের এই প্রতিবাদী সমাবেশ। ২১ আগস্ট, ২০০৪ সাল।

ঘড়ির কাটায় তখন বিকেল ৫টা ২২ মিনিট। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তখনকার বিরোধীদলীয় নেত্রী, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতির বক্তব্য চলার সময়েই শুরু হয় মুহুর্মুহু গ্রেনেড চার্জ। কিছু বুঝে ওঠার আগেই একে একে বিস্ফোরিত হয় ১৩টি গ্রেনেড। মুহূর্তেই রক্তাক্ত পুরো এলাকা। স্পিল্টারের আঘাতে রক্ত মাংসের স্তুপে পরিণত বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

চারদিক থেকে ভেসে আসে শত শত মানুষের বাঁচার আকুতি-আর্ত চিৎকার।

ভাগ্যক্রমে নারকীয় সেই গ্রেনেড হামলায় অলৌকিকভাবে বেঁচে যান ঘাতকদের প্রধান টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাক্তিগত দেহরক্ষীসহ নেতাকর্মীদের মানবঢাল নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করে বর্তমান প্রধানমন্ত্রীকে।

সেদিন শুধু গ্রেনেড হামলা করেই থেমে থাকেনি ঘাতকের দল। গুলি চালায় শেখ হাসিনাকে লক্ষ্য করে। তবে সে বুলেট ভেদ করতে পারেনি তাঁকে বহন করা গাড়ির কাঁচ।

ঘাতকদের নৃশংস এমন হামলা থেকে শেখ হাসিনা প্রাণে বাঁচলেও, আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন হামলায়। পাশাপাশি আহত হয় দলের শতাধিক নেতাকর্মী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান এবং কোনও অন্তঃসত্ত্বা মা বা নবজাতক যেন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে জীবন না হারান এমন মানবিক...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। একই সাথে তিনি দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের...

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি প্রকল্প অনুমোদন করেছে।এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০...