বুধবার, ৫ আগস্ট ২০২৬

অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর ৪ দশক পূর্তিতে সেমিনার ও ভাব সংগীতের আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদক

চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অবসর সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রাম এর এগিয়ে চলার চার দশক উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ১৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূরুন্নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে ভাষা বিজ্ঞানী ডক্টর মনিরুজ্জামান রচিত’মাইজভাণ্ডারী গান ও তার প্রকৃত স্বরূপ ‘শীর্ষক প্রবন্ধের আলোকে সেমিনার ও ভাব সংগীতের আসর ‘ঐশী সুর’ অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্তের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোঃ শেখ সাদী। অতিথি ছিলেন ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শ্রী শৈবাল দাশ সুমন।
শুভেচ্ছা জ্ঞাপন করেন মুক্তিযোদ্ধা ও কালধারা পরিষদের কর্ণধার শাহ আলম নিপু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। মূল প্রবন্ধের চূম্বক অংশ পাঠ করেন সাধারণ সম্পাদক কবি মার্জিয়া সুলতানা। শোক প্রস্তাব পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক পীরজাদা মোঃ মহরম হোসাইন।স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের মহাসচিব ছরওয়ার জামাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অবসর এর প্রতিষ্ঠাতা-সভাপতি প্রাবন্ধিক মোঃ সঞ্জিত আলম।

ভাব সংগীতের আসরে রবি ঠাকুর, নজরুল, অতুলপ্রসাদ, লালন শাহ, হাছন রাজা, শাহ্ আবদুল করিম, মাইজভান্ডারী, কালু শাহ, বিজয় সরকার, পঙ্কজ দেব অপুর গান পরিবেশন করেন শিল্পী আবদুর রহিম, ড. হানিফ মিয়া, শঙ্কর দে, সুব্রত দাশ অনুজ, মোঃ মুসলিম আলী জনি, শাহনাজ মুক্তি, মোঃ হেলাল উদ্দিন, লুপর্ণা মুৎসুদ্দি, শেফালী দেওয়ান, সৃষ্টি বড়ুয়া, রুবেল চৌধুরী, প্রণয় ধর, মোঃ জ্যোতির্ময় জ্যোতি প্রমুখ। তবলায় ত্রিদিব বৈদ্য, দোতরায় চিত্তরঞ্জন বর্মণ এবং বাঁশীতে রুবেল দাশ সহযোগিতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...