বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রামগড়ে হত্যার ভয় দেখিয়ে মাদ্রাসার ছাত্রকে বলাৎকার

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে হত্যার ভয় দেখিয়ে হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ হাবিবুল্লাহ বাহার ঘটনার পর হতে পলাতক রয়েছে।

মঙ্গলবার ১৬ আগস্ট রাতে বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে মাদ্রাসার পরিচালক মোবারক হোসেন বৈঠকের সিদ্ধান্ত নিলে ঘটনা প্রকাশ পায়। এর আগে সোমবার ১৫ আগস্ট রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলী হামিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। বলাৎকারের শিকার ভিকটিম ছাত্র মাদ্রাসা পরিচালককে বিষয়টি জানানোর পর অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়।

ভিকটিম জানায়, মাদ্রাসায় ভর্তির পর হতে অভিযুক্ত শিক্ষক হাফেজ হাবিবুল্লাহ বাহার প্রায় সময় তাকে দিয়ে হাত-পা টিপাতো। পরবর্তীতে তাকে হত্যার ভয় দেখিয়ে প্রায় সময় বলাৎকার করে। সর্বশেষ বিগত সোমবার ১৫ আগস্ট তাকে পুনরায় বলাৎকার করলে সে মাদ্রাসার পরিচালক মোবারক হোসেনকে বিষয়টি জানান।

ঘটনার বিষয়ে ভিকটিম ছাত্রের মা জানান, ছেলের অসুস্থতার খবর পেয়ে মাদ্রাসায় আসার পর আমরা বিষয়টি জানতে পারি। পরে মাদ্রাসা পরিচালকের কাছে বিচার চাইলে তারা বসে সমাধান করে দেবেন বলে হেনস্থা করে এবং থানা পুলিশের দরকার হবেনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে আমার ছেলে খুবই অসুস্থ ও মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। তাকে চিকিৎসার জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

মাদ্রাসার পরিচালক মোবারক হোসেন জানান, বলাৎকারের বিষয়টি তিনি গতকাল জেনে কমিটিকে জানিয়েছেন। শিক্ষক হাফেজ হাবিবুল্লাহ বাহার ঘটনার পর হতে পলাতক রয়েছেন।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর বলেন, ঘটনাটি শুনেছি। ভিকটিমের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত হাফেজ হাবিবুল্লাহ বাহার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হলুদিয়া সৈনিকপাড়া গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...