বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

নয়ন শীলঃ

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো ২০২১-২২ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা।

মঙ্গলবার ১৬ আগস্ট সকাল ১১টা থেকে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা চলে বেলা ১২ টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ও হাটহাজারী কলেজ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

‘এ’ ইউনিটের ১ হাজার ২১২টি আসনের বিপরীতে সকাল ও বিকাল দুই শিফটে ৫৪ হাজার ১০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে। সেই হিসাবে প্রতি আসনে ৪৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ

সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রশাসনের পক্ষ হতে ক্যাম্পাসে অস্থায়ী খাবারের দোকান বসানো ও পোস্টারিং ও সব প্রকার র্যাগিং নিষিদ্ধ করা হয়েছে।

দূর হতে চবি ক্যাম্পাসে আগত অভিভাবকদের জন্য চারটি হলে বিশ্রামাগার সহ অস্থায়ী বাথরুম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। যাতায়াতের জন্য বড়ানো হয়েছে শাটল ট্রেনের ট্রিপ। জরুরী প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স।নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পর্যাপ্ত লাইট ও সিসি ক্যামেরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি ভাড়া ও হোটেলগুলোতে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে কঠিন পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অতিরিক্ত টাকা আদায় করা হলে সরাসরি প্রক্টর অফিসে অভিযোগ জানাতেও বলা হয়েছেa

প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যাতে আগতরা বিশ্ববিদ্যালয়ে এসে কোনোরকম সমস্যায় না পড়েন এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন। যাতায়াতের জন্য শাটল ট্রেনের ট্রিপ বাড়ানো হয়েছে, নারী অভিভাবকদের জন্য চারটি ছাত্রী হলেই বিশ্রামাগার প্রস্তুত করা হয়েছে, বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, যেকোনো সমস্যায় প্রক্টরিয়াল বডি সবসময় প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণীর এবারের ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘বি’ ইউনিটে ৩৫ হাজার ৭৭৯ জন, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৬০ জন, ‘ডি’ ইউনিটে ৩৯ হাজার ৩৯২ জন, ‘বি-১’ ইউনিটে ১ হাজার ৫৭৯ এবং ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...