বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কক্সবাজারে ১৯ হাজার ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থেকে ভাড়ায় চালিত গাড়িতে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টার সময় কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট পরিচালনা করে ঢাকা মেট্রো ক-১১-৩১৮৯ নাম্বারের মিনি কার তল্লাশি করে।

এসময় কারের চালক টেকনাফ থানাধীন মৌলভীপাড়া গ্রামের লোকমান হাকিমের ছেলে রফিক (২৪), নাজিরপাড়া গ্রামের জাফর আলমের ছেলে সৈয়দ নুর (২৬), উত্তর নাজিরপাড়া গ্রামের আব্দু শুকুরের ছেলে সৈয়দ উল্লাহ এবং মৌলভীপাড়া গ্রামের আলী আহমদ এর ছেলে সিদ্দিক (৪০) কে আটক করে গাড়িতে ইয়াবার অস্থিত্ব সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করে,প্রথমে তারা অস্বীকার করে। অভিনব পদ্ধতিতে গাড়িতে ইয়াবা লুকানো আছে এরকম গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আটককৃতদের সহ গাড়িটি কলাতলি সংলগ্ন স্থানীয় ওয়ার্কসপে নিয়ে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে তল্লাশির এক পর্যায়ে গাড়ির নীচে ইয়াবার অস্থিত্ব পাওয়া যায়। এসযময় উপস্থিত লোকজনের সামনে দশটি প্যাকেটে উনিশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে অনুমান দুপুর ১২ টায় জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কারটি যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা জব্দ করা হয়। ইয়াবার সন্ধান নিশ্চিত হবার পর তাদের কে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত ইয়াবা রিসিভ করার জন্য অপেক্ষায় থাকা চক্রের অন্য দুই মাদক ব্যবসায়ী ওসমান (৩০) এবং ইব্রাহিম (২০) কে কক্সবাজার শহরের জেল গেট থেকে গ্রেফতার করে ডিবি। সবমিলিয়ে মাদক পাচার চক্রের সাথে জড়িত মোট ছয় জন কে গ্রেফতার করে ডিবি পুলিশ। পাশাপাশি পলাতক আরো কয়েকজন কে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভে চেকপোস্টে একটি কার আটক করে তল্লাশি করি,প্রথমে আটককৃত গাড়ির চালক এবং মাদক পরিবহন চক্রের অপর সদস্যরা অস্বীকার করলেও স্থানীয় ওয়ার্কসপে কয়েক ঘন্টা তল্লাশি করে গাড়ির নীচে বিশেষ কায়দায় বানানো বক্সে রাখা অবস্থায় ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে উপস্থিত লোকজনসহ সাংবাদিকদের সামনে ১৯ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মেরিন ড্রাইভ রোড হয়ে টেকনাফ কক্সবাজার সড়কে চলাচলকারী ভাড়ায় চালিত অনেক গাড়ি যাত্রী পরিবহনের আড়ালে এরকম অভিনভ কায়দায় মাদক পরিবহন করে। এরকম তথ্যের ভিত্তিতেই মূলত আজকে অভিযান পরিচালনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...