জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও শোক র্যালিসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালন করা হয়।
সোমবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
আনোয়ারা
আনোয়ারায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ যোবায়ের আহম্মেদের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসারের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশীদুল হক, থানা তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম।
এর আগে সকাল দশটায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরান মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঁশখালী
সারাদেশ মত চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় পালিত হয়েছে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাঁশখালী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা, একই সাথে বাঁশখালী পৌরসভা সহ বিভিন্ন সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ও এই দিবস পালিত হয়েছে।
বিশেষ করে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন খতম, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ, পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বাঁশখালী প্রশাসনের পক্ষ থেকে রচনা প্রতিযোগিতা সহ ছিল আরও নানা আয়োজন।
বাঁশখালী উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬, বাঁশখালী আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান,
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ কামাল উদ্দিন, বাঁশখালী উপজেলা শিক্ষা অফিসার সহ বাঁশখালী’র সকল সরকারি কর্মকতা কর্মচারী বৃন্দ।
আলোচনা সভার শেষে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

চন্দনাইশ
চন্দনাইশে নানা আয়োজনের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় । পরে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার নাছরিন আকতারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ,বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী মেয়র মাহবুল আলম খোকা চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ,সাধারন সম্পাদক আবু আহামদ চৌধুরী জুনু মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু বাবু বলরাম চক্রবর্তী আওয়ামীলীগের , অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কাপ্তাই
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোমবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নানা শ্রেণী পেশার মানুষ এই মহামানবকে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন , চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সরকারি দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্হিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
অনু্ষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা পৃথিবীর বুকে একটি লাল সবুজের পতাকা পেতাম না, অথচ সেই মহান নেতাকে ঘাতকরা ১৫ আগস্ট ভোরে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে। বক্তারা আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ পৃথিবীর বুঁকে মাথা উচুঁ করে দাঁড়িয়েছেন।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে ৪০ জন যুব ও যুব মহিলাদের মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকা মাঝে ঋণ বিতরণ করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন এর নেতৃত্বে ইউপি সদস্যরা, কাপ্তাই উপজেলা আওয়ামী পেশাজীবি লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত খোকন এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়ার নেতৃত্বে ক্রীড়া সংস্থার সদস্যরা, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়ার নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থীরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিলাইছড়ি (রাঙ্গামাটি)
বিলাইছড়িতে নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে সকালে পুষ্পস্তবক অর্পণ ও শিল্প কলা একাডেমিতে আলোচনা সভা করা হয়।
পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, সহকারী পুলিশ সুপার, বিলাইছড়ি সার্কেল, মোঃ আবুল কাশেম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, বীর মুক্তি যোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া ও দপ্তরের প্রায় কর্মকর্তা ও কর্মচারীসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র – ছাত্রী বৃন্দ।
অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নিজ দলীয় কার্যালয়ে হতে একটি র্যালী বের করে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এসে শেষ করে। এতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক এস এম শাহীদুল ইসলামসহ দলের অঙ্গসংগঠনের নেতা ও নেতৃবৃন্দ।
বক্তারা বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকীতে ১৫ আগস্ট ১৯৭৫ সালে ভোর রাতে জাতির পিতাকে স্ব পরিবারে হত্যাকে একটি নাক্ক্যরজনক ও বর্বরোচিত হত্যাকাণ্ড বলে আখ্যা দেন।তাই পালিয়ে থাকা আসামীদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে ফাঁসি দাবি জানান।
পৃথিবীর এই জগন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেনি বঙ্গবন্ধু অনুজ শেখ নাসের,ভগ্নিপতি আব্দুর রউফ সেরনিয়াবাত,তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও সুকান্তবাবু,ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজরুল হক মণি ও তার অন্তরসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান,রিন্টু ও কর্ণেল জামিল সহ ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠ জন।এসময় ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেখানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, গাছের চারা রোপন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সহ প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র- ছাত্রীদের পুরষ্কার ও যুব ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুবেল বড়ুয়া, সুমী চক্রবর্তী ও বাপ্পি বড়ুয়া।
বরকল (রাঙ্গামাটি )
রাঙ্গামাটির বরকলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নমিত রেখে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বরকল উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বরকল থানা, বরকল প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য বিভাগসহ রাজনৈতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় ইউএনও বলেন, আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবারসহ এদেশের ঘাতকরা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। এতে যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের আত্মার মাগফেরাত কামনা ও শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সকলে জাতীয় শোক দিবস পালন করছি।
এরপর বরকল উপজেলা অডিটোরিয়ামে জাতির পিতার কর্ম ও জীবনী ভিত্তিক আলোচনা সভায় মিলিত হয়। বরকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা, বরকল থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মংক্যচিং সাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, ত্রাণ, ঋণ ও পুরষ্কার বিতরণ করা হয়।

চকরিয়া
চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উপলক্ষে বেলা ১২ টার সময় চকরিয়া উপজেলা হলরুল মোহনায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স)এম এ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী,সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) তফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জেসি চৌধুরী, চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী এবং চকরিয়া উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার হাজী বশিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল বলে বাংলাদেশ দেশ স্বাধীন হয়েছিল।পাকিস্তানি শাসকগোষ্ঠীরা বাংলাদেশকে অনেক শোষণ ও নির্যাতন করে আসছিল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর তিব্র প্রতিবাদ করে আসছিল।এর ফলে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের দোসররা থেমে যায় নি,তারা ১৫ আগস্ট কালো রাতে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে স্বপরিবারে হত্যা করে।সুতরাং বঙ্গবন্ধু চেয়েছিল বাংলাদেশকে স্বনির্ভর দেশ গঠন করতে কিন্ত সে খুনিরা তা করতে দিল না।
রাজস্থলী(রাঙ্গামাটি)
রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে পুষ্পস্তবক অর্পণ ও ৩নং বাঃহাঃইউপি কার্যালয়ে শোক আলোচনা সভা করা হয়।
এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। সভাপতিত্বে করেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা আরো উপস্থিত সহ-সভাপতি পুলক বড়ুয়া প্রচার সম্পাদক সুইক্যচিং মারমা কারবারী আইনবিষয়ক সম্পাদক শামসুল আলম জেলা স্বেচ্ছা সেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, ইউপি শাখা আওয়ামীলীগ (ভাঃ) সভাপতি থোয়াইসুইমং মারমা প্রবীন নেতা মংহলাঅং মাষ্টার, সহ যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও মহিলালীগ উপজেলা , বীর মুক্তিযোদ্বা, বিভিন্ন পেশাজীবি বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র – ছাত্রী ।
অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নিজ দলীয় কার্যালয়ে হতে একটি র্যালী বের করে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এসে শেষ করে। অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন ইউপি শাখা আওয়ামী লীগের ভাঃ সম্পাদক মংউ মারমা মেম্বার।
