বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে চিকিৎসা সরঞ্জাম বিতরণ

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিনের হাতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে পরিচালিত ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প’ (ইউজিডিপি) প্রকল্পের আওতায় উক্ত সরঞ্জাম বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, উপজেলা প্রকৌশলী রনি সাহা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (টউজ) কর্মকর্তা পাপিয়া চাকমা, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান প্রমুখ।

চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে ওটি টেবিল, লেবার টেবিল, ওটি লাইট, সেমি অটো এ্যানালাইজার মেশিন, ক্লোবো মিটার, ইসিজি মেশিন ১২ চ্যানেল ও অন্যান্য সরঞ্জাম।

উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’ প্রকল্পটি ২০১৬ সাল থেকে বিভিন্ন উপজেলায় পরিচালিত হলেও মিরসরাই উপজেলার কখনও বরাদ্দ পাই নাই। আমি দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কারণে ১ম বারের মত বরাদ্দ পেয়েছি। এই প্রকল্প থেকে ২০২০-২১ অর্থ বছরে বরাদ্ধকৃত ৭০ লাখ টাকা থেকে ১০ লক্ষ টাকার ৭টি প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়িত হয়েছে এবং ৬০ লাখ টাকার অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরো বলেন, অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম বিতরণ, বিভিন্ন ইউনিয়নে ২৭টি সোলার স্ট্রিট লাইট স্থাপন, নিজামপুর সরকারী কলেজে ওয়াশব্লক নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ, মহাজনহাট উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজ, বোরো ধান চাষে পানি সরবরাহের জন্য দুর্গাপুর ইউনিয়নে ড্রেনেজ নির্মাণের কাজ চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...