বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জঙ্গল সলিমপুরে বসছে যৌথবাহিনীর নিরাপত্তা চৌকি

নয়ন শীল

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অবৈধ বসতি নির্মাণ ও পাহাড় কাটা রোধে বায়েজিদ লিংক রোড থেকে জঙ্গল সলিমপুর প্রবেশের মুখে এবং জঙ্গল সলিমপুর থেকে আলীনগর প্রবেশের মুখে যৌথবাহিনীর দুইটি নিরাপত্তা চৌকি স্থাপন করার কথা জানিয়েছে প্রশাসন। নিরাপত্তা চৌকি স্থাপনের জন্য ইতোমধ্যে দুই জায়গায় খাস জায়গা নির্ধারণও করা হয়েছে। নিরাপত্তা চৌকি ২ টিতে র‌্যাব, পুলিশ, আনসার বাহিনী ও ভলেন্টিয়ারের সদস্যদের যৌথ টিম নিরাপত্তা প্রদান সহ যাবতীয় দায়িত্ব পালন করবে।

শুক্রবার ১২ আগস্ট ২২ ইং জঙ্গল সলিমপুরে চলমান অবৈধ দখলের বিরুদ্ধে চলমান উচ্ছেদ অভিযান শেষে এসব কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান।

তিনি বলেন, ‘যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বা যারা অবৈধ দখলদার রয়েছে তারা যেন জঙ্গল সলিমপুরে ভূমি দখল করে কোনো প্রকার বসতি স্থাপন বা পাহাড় কাটতে না পারে সেজন্য যৌথবাহিনীর সমন্বয়ে নিরাপত্তা চৌকি স্থাপন করা হচ্ছে। নিরাপত্তা চৌকি স্থাপনের জায়গাগুলো নির্ধারণ করা হয়েছে।নিরাপত্তা চৌকি স্থাপনের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে উন্নতমানের নাইট ভিশন ক্যামেরা এবং ভয়েস ডিটেকশনসহ ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে যাতে অবৈধ অনুপ্রবেশকারী ও অবৈধ কার্যকলাপ দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা যায়।এগুলো স্থাপনের কাজ ইতোমধ্যেই শুরু করা হয়েছে।এছাড়াও বিভিন্ন জায়গায় সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে। গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা এখানে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়ে বসবাস করছে তারা যেন অচীরেই এ সলিমপুর ছেড়ে চলে যান। এছাড়া যারা বৈধভাবে আছেন, যাদের নিজস্ব জায়গা আছে এবং প্রকৃত ছিন্নমূল-ভূমিহীন তাদের কোনো ভয়ের কিছু নেই বলে তাদের আশ্বস্ত করছি। তাছাড়া আগামী ২০ তারিখের মধ্যে যারা এখানে ভূমির মালিক আছেন, তারা এসিল্যান্ড অফিসে গিয়ে মালিকানার যে কাগজপত্র সেগুলো তারা প্রদর্শন করবে।’

অভিযানের বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, জঙ্গল সলিমপুর ও আলীনগরে জেলা প্রশাসনের উদ্যোগে আজ সপ্তম দিনের মত অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে সরকারের প্রস্তাবিত পরিকল্পনা খুব দ্রুতই বাস্তবায়ন হবে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম বলেন, শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জঙ্গল সলিমপুরে টানা অভিযানে চালানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার প্রথম নাইট সাফারি পার্কের জন্য এখানে ৫৭.৫০ একর জায়গার সীমানা বেষ্টনি নির্মাণের কাজ শুরু করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এখানে বাঘ, চিত্রা হরিণ, অজগর সাপ, কুমিরসহ নানা রকম পশু প্রাণী অবমুক্ত করে একটি দৃষ্টি নন্দন সাফারি পার্ক নির্মাণ করা হবে।

জানা যায়, বায়েজিদ লিংক রোড থেকে জঙ্গল সলিমপুর প্রবেশের মুখে এবং জঙ্গল সলিমপুর থেকে আলীনগরে প্রবেশের মুখে নিরাপত্তা চৌকি স্থাপনের জন্য ২টি খাস জায়গা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ব্যবস্থাপনা কমিটির অফিস স্থাপনের জন্যও একটি জায়গা নির্ধারণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৫ এপ্রিল) রাতে আকবরশাহ থানাধীন সেভেন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে...

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সোমবার (৬ এপ্রিল)...