বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন আটক

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র ও নগদ অর্থসহ আঞ্চলিক সংগঠন জেএসএসের (সন্তু) এক সহযোগিকে আটক করেছে।

মঙ্গলবার (৯ আগষ্ট)ভোর প্রায় ৫টা ২০ মিনিটে কাপ্তাই ইউনিয়নাধীন চৌধুরীছড়ার বালুচর রিজার্ভ ফরেষ্ট এলাকা থেকে তাকে আটক করে। আটক আসামীর নাম মোঃ আনোয়ার হোসেন(৪৩)। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা এলাকার বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন।

ওসি জানান , কাপ্তাই ৫৬ বেঙ্গলের আওতাধীন বাঙ্গাল হালিয়া ক্যাম্পের সেনা সদস্য ও কাপ্তাই থানা পুলিশ এর যৌথ একটা টিম কাপ্তাই চৌধুরীছড়া রিজার্ভ ফরেষ্ট এলাকার বালুচরে অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে একনলা একটি বন্দুক ও নগদ ২১ হাজার টাকাসহ উক্ত আনোয়ার হোসেনকে আটক করে। আটক আনোয়ার জেএসএসের একজন চাঁদা কালেক্টর বলে ওসি জানান । সে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে জেএসএসের সশস্ত্র গ্রুপের নিকট পৌঁছায় বলে তিনি জানান।

তার বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে মঙ্গলবার বিকেলে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে জেএসএস রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, কাপ্তাইয়ে জেএসএসের কোন সাংগঠনিক কার্যক্রম নেই। সেনাবাহিনী এখন কাউকে ধরে আনলে জেএসএস সদস্য বানিয়ে দেয়। কাউকে মেরে ফেললে তাকে জেএসএস সদস্য বানিয়ে দেয়। এগুলো তাদের নিয়মিত কাজ হয়ে গেছে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...