মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে আশুরার শোক মিছিল

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম নগরীতে শোহাদায়ে কারবালা স্মরণে শিয়া ইমামিয়া ইশনা আশারা সদরঘাট ইমামবারগাহ শোক মিছিল করেছে।

আজ মঙ্গলবার (৯ আগস্ট) বেলা পৌণে ১১টার দিকে নগরের সদরঘাট ইমাম বাড়ি থেকে শোক মিছিল বের হয়।

মাওলানা আমজাদ হোসেন এতে নেতৃত্ব দেন। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

শিয়া মুসলিমদের শোহাদায়ে কারবালা স্মরণ কর্মসূচি ১০ মহররম আশুরা পালনের মধ্যে সীমাবদ্ধ না হলেও ইমাম হোসাইনের (রা.) শাহাদাত বরণের এই দিনটি তাদের জন্য সবচেয়ে বড় শোকের দিন।

করোনার দুই বছর শোক জুলুস বন্ধ থাকার পর এবার আবারও হায় হোসেইন হায় হোসেইন স্লোগানে মেতে উঠে শিয়া ভক্তদের মধ্যে। প্রতিবারের মতো চট্টগ্রাম নগরের রাস্তায় আশুরার শোক ছড়িয়ে দিতে এদিন ‘মার্সিয়া জুলুস’ নিয়ে বের হয়েছিলেন শিয়া ইমামিয়া ইশনা আশারা জামাত।

আশুরার দিন বেলা ১১টায় শত শত মানুষের ভিড়ে বিশাল মাসায়েব মজলিশ অনুষ্ঠিত হয় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে। মাসায়েব মজলিশে ইয়াজিদী বাহিনীর হাতে ইমাম হোসাইন (রা.) ও তার সঙ্গীদের নির্মম হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরেন পেশ ইমাম মাওলানা আমজাদ হোসাইন।

এ সময় শত শত নারী-পুরুষের কান্নায় ভারী হয়ে ওঠে সদরঘাট ইমামবারগাহের বাতাস। স্মরণ করা হয় কারবালায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। ‘হোসাইন ইয়া হোসাইন’ বলে বুক চাপড়ে মাতম করতে থাকেন আবেগাপ্লুত মানুষজন। মাঝে মাঝে আবার হায়দারি হাঁকে প্রকম্পিত হতে থাকে চারপাশ। পেশ ইমামের বক্তব্য শেষ হতে না হতেই হাত তুলে ‘লাব্বাইক ইয়া হোসাইন’ বলে স্লোগান দিতে থাকেন সবাই।

এরপরই ‘আলাম’ ও ‘তাবুত’ সহকারে মার্সিয়া জুলুস (শোক মিছিল) নিয়ে রাস্তায় নামেন পুরুষ আজাদারেরা। মুসলিম উম্মাহকে কারবালার ইতিহাস স্মরণ করিয়ে দিতে যুগ যুগ ধরে এসব প্রতিকৃতির ব্যবহার করেন শিয়া মতাবলম্বীরা।

এসময় বুক চাপড়ে সমবেতভাবে মার্সিয়া গাইতে থাকেন তারা। মার্সিয়া জুলুসটি কালিবাড়ি রোড হয়ে নিউমার্কেট পৌঁছালে সেখানে পথচারীদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন শিয়া নেতা মাওলানা আমজাদ হোসাইন।

এ সময় তিনি মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, হয়রত মোহাম্মদ (সা:) সারাজীবন অসত্যের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তার সেই পথ অনুসরণ করে কাজ করে গেছেন তার দৌহিত্র ইমাম হোসাইন। কিন্তু কারবালার প্রান্তরে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে।

তার জীবন থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যত কঠিন বিপদই আসুক না কেন অসত্যের সঙ্গে আপস না করে সংগ্রাম করে যেতে হবে।

ধর্মের নামে যারা সহিংসতা ছড়ায় তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, সারা বিশ্বে মুসলিমদের উপর যে নির্যাতন হচ্ছে তা বন্ধে মুসলিম দেশগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মিছিলটি নগরের নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমামবাড়ায় ফিরে আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...