রবিবার, ১৬ আগস্ট ২০২৬

রাজনৈতিক প্রজ্ঞার অনন্য সম্মিলন বঙ্গমাতা: দেবু

নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, শ্বাশত বাঙ্গালী নারীত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার অনন্য সম্মিলন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব।

শিশু বয়সে এতিম হওয়া কিশোরী রেনুই সমাজ সংসারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শেখ মুজিবকে জাতির মুক্তির লক্ষ্যে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিতে উদ্ধুদ্ধ করেছেন।

তিনি বলেন, কারাগারের চার দেয়ালে বন্ধী শেখ মুজিবের স্ত্রী কিন্তু টাকা দিয়েও ঢাকা শহরে মাথা গোঁজার বাড়ি ভাড়া পাননি। অথচ এতো কষ্টেও দমে না গিয়ে তিনিই ছিলেন কারাবন্ধী মুজিব ও আওয়ামী কর্মীদের যোগসূত্র।

নিজের ও সন্তানদের ভবিষ্যত চিন্তা না করে তিনি ফাঁসির দন্ড প্রাপ্ত স্বামী বন্ধী মুজিবকে প্যারোলে কারা মুক্ত হতে নিষেধ করে বঙ্গবন্ধুতে রূপান্তরিত হতে সাহস যোগান। বাংলার স্বাধীনতার ইতিহাস বঙ্গমাতা ছাড়া অসম্পূর্ণ।

সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিনে নগরীর টিআইসি মিলনায়তনে নারী সমাবেশে একথা বলেন।

নারী নেত্রী নুসরাত জাহান শাওন এর সভাপতিত্বে ও রুবি আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় প্যানেল মেয়র সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা কালাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এতে এসময় আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুর নবী পারভেজ, মোঃ লোকমান, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা,জাহিদ হোসেন খোকন, মোঃ ইসমাইল, ফরহাদ আবদুল্লা, সাজ্জাদ আলী জুয়েল, সরওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, যুবায়ের হোসেন অভি, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, শহীদুল ইসলাম, মাকসুদুর রহমান, দিদারুল আলন, সাদ্দাম হোসন জয়, সৈয়দ নুর, আবদুল্লা আল মামুন তুহিন, সাইফুজ্জামান, তারিকুল ইসলাম টারজান, কোরবান আলী আজাদ, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, সৌরেন বড়ুয়া রিও, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, সজীব কান্তি দাশ, জামাল হোসেন, তানিয়া আক্তার, সানজিদা আক্তার, সিনতিয়া জেরিন, নজরুল ইসলাম টিপু প্রমুখ।

সভা শেষে উপস্থিত দুস্থ মহিলাদের মধ্যে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র পক্ষ থেকে সেলাই মেশিন ও শাড়ী বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...