বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

রাউজানে

৩ বন্ধু মিলে করত চুরি, পুলিশের হাতে ধরা

রায়হান ইসলাম, রাউজান

চট্টগ্রামের রাউজানে ৩ চোরকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। 

সোমবার ৮ আগস্ট ভোর রাতে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফিতর মো. চৌধুরী বাড়ীর আবদুল গাফফার সুলালের ছেলে মোফাচ্ছেল হোসেন ওরফে আরিফ চৌধুরী (২০), একই এলাকার মো. সুলতানের ছেলে মো. তাহের হোসেন ওরফে রিয়াদ (২১) ও রাউজানের বাঘপুকুর এলাকায় বসবাসকারী নোয়াখালীর হাতিয়া থানার দিদার হোসেনের ছেলে মো. হাসান (১৯)।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় চুরি করে আসছেন গ্রেপ্তারকৃত ৩ বন্ধু। বসতঘরের ছোটখাটো জিনিষপত্র, টিভি-ফ্রিজ, পাখা, কম্প্রোসার মেশিন, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র চুরি করে বিভিন্নস্থানে গোপনে বিক্রি করতো তিন বন্ধু মিলে। এরমধ্যে গত ৩ আগষ্ট রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের নন্দিপাড়াস্থ প্রয়াত শ্যামল ভট্টচার্য্য এর বাড়িতে জানালা কেটে প্রবেশ করে তিন বন্ধু। এ জনশূণ্য বসত ঘর থেকে জিনিষপত্র চুরি করেন এ তিন চোরের দল।

চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে ভুক্তভোগী ইলা ভট্টচার্য্য বাদি হয়ে মামলা দায়ের করেন থানায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ জানান, গ্রেপ্তার তিনজন পেশাদার চোর। চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া চোরের দেয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত আসবাবপত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুুরে গ্রেপ্তার তিনজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...