শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায়  মোঃ সোহেল চৌধুরী নামে এক যুবক নিহত হয়েছে।

রবিবার(৭ই আগস্ট)  সকাল ১১ টায় বান্দরবান – কেরানিহাট সড়কে টিটিসির সামনে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মোঃ সোহেল চৌধুরী পৌরসভার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়ার স্থানীয় বাসিন্দা ও আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরীর একমাত্র পুত্র।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে , রবিবার সকালে বান্দরবান – কেরানিহাট সড়কে টিটিসির সামনে বিপরীত দিক হতে আশা একটি প্রাইভেট কার মোটরসাইকেল এর মুখোমুখি সংঙ্ঘর্ষে মোটরসাইকেল আরহি নিয়ন্ত্রণ হারিয়ে রোড়ের পাশে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

দুর্ঘটনার বিষয়ে বান্দরবান সদর থানার এস.আই আজিজুল হাকিম বলেন, দুর্ঘটনার পর প্রাইভেট কারটি রেইসা সেনা ক্যাম্পের হেফাজতে আছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন,  মোটরসাইকেল দুর্ঘটনায় এক জনের মৃত্যু সংবাদ পেয়েছি।তবে এখনো পর্যন্ত নিহতের পরিবার হতে থানায় কোন অভিযোগ দায়ের করা হয় নি।অভিযোগ দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর...