শুক্রবার, ১৫ মে ২০২৬

রাউজানে স্বামীর সাথে অভিমানে সেতু থেকে নদীতে ঝাঁপ স্ত্রীর

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে স্বামীর সাথে অভিমান করে শিমু বেগম (ছদ্মনাম) নামে এক গৃহবধূ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

শনিবার (৬ আগস্ট )বিকাল সাড়ে ৫ টার দিকে হালদা নদীর মদুনাঘাট সেতু থেকে গৃহবধূটি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

শিমু রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী।

গত ৬ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে।

ঝাঁপ দেওয়া স্থানের প্রায় এক হাজার ফুট দূরে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়াডের মইশকরম এলাকায় নিজেই সাতার কেটে নদীর পাড়ে উঠেন শিমু।

পরে স্থানীয় বাসিন্দা রেজাউল করিমের ঘরে স্থান নেন গৃহবধূটি।

গৃহবধূ জানান, গতরাতে স্বামী ফোন করে মরে যেতে বলেন। মূলত সে কারনে সে সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এছাড়াও গৃহবধূ অভিযোগ করেন, তার শাশুড়ী ও স্বামী থাকে নির্যাতন করত সবসময়। তবে কি কারনে নির্যাতন করত সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন জানান,স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে এ ঘটনা ঘটেছে। বতমানে গৃহবধূ আমাদের হেফাজতে আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো...

হালিশহরে ১১ কেজি গাঁজাসহ নারীসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান...

চকরিয়ায় চলছে ৮ কোটি ৫২ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী- ঢেমুশিয়া -কোনাখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির...

প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন,...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

আরও পড়ুন

চকরিয়ায় চলছে ৮ কোটি ৫২ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী- ঢেমুশিয়া -কোনাখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন এ...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সূত্র...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...