বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কান্নার রোল থামছেনা খন্দকিয়ায়

আয়াতের পর এবার চলে গেলেন তাসমির হাসান 

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারী উপজেলার আমানবাজার খন্দকিয়ায় কান্নার রোল থামছেই না। একের পর এক মৃত্যুর সংবাদে ব্যথিত করে তুলছে সবাইকে। শোকের ছায়া বিরাজ যেন অব্যাহত থাকছে। আয়াতুল ইসলাম আয়াতের পর এবার চলে গেলেন ওই এলাকার মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত তাসমির হাসান (১৬)।

শনিবার রাত পৌণে দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে নিহতের চাচা মোঃ টিপু প্রতিবেদককে জানান, আইনগত প্রক্রিয়া শেষে বাড়ি নিয়ে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রোববার (৭ আগস্ট) খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ঘটনার পর থেকেই চমেক লাইফ সাপোর্টে ছিল তাসমির হাসান। সে চিকনদন্ডী আমানবাজার এলাকার আব্দুল আজিজ সাব রেজিস্টার বাড়ির মৃত মোঃ পারভেজের পুত্র। সে কে এস নজুমিয়াহাট উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে একই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরুর ভাতিজা।

উল্লেখ্য, ২৯ জুলাই মিরসরাই খৈয়াছড়া ঝর্ণা উপভোগ করে ফেরার পথে চলন্ত ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চালকসহ ১১ যুবক ঘটনাস্থলে নিহত হন। শনিবার তাসমির হাসানের পাশেই চিকিৎসারত অবস্থায় মারা যায় আয়াত। এনিয়ে মিরসরাইয়ের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাড়ালে ১৩। হতাহতরা সবাই হাটহাজারীর বাসিন্দা এবং যুগিরহাট বাজার আর এন্ড জে নামক একটি কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...