বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চকরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ১১, নিহত ১

নয়ন শীলঃ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ইসলামনগর এলাকায় যাত্রীবাহি পূর্বানী পরিবহণ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

অপরদিকে চকরিয়া-লামা-আলীকদম সড়কের ইয়াংছা সেনা ক্যাম্পের আগে অপর এক সড়ক দূর্ঘটনায় টমটম উল্টে তাসমিন আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার ৬ আগস্ট  সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ইসলামনগর এলাকায় যাত্রীবাহী পূর্বাণী পরিবহণ ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের থাকা ৬ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

অপর এক সড়ক দূর্ঘটনায় খালার বাড়ি থেকে বের হয়ে ইজিবাইক (টমটম) গাড়ি যোগে বাড়ি যাওয়ার সময় চকরিয়া-লামা সড়কের ইয়াংছা সেনা ক্যাম্পের একটু আগে একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গাড়িতে থাকা ৬ জন যাত্রী গুরুতর আহত হন।পরবর্তীতে গুরুতর আহত তাসমিন আক্তারকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনার বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুর্ঘনাটি ঘটেছে লামা উপজেলায়। তবে নিহত ছাত্রীটি চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত স্কুল ছাত্রী তাসমিন চকরিয়া উপজেলার ডুলাহাজারার ডুমখালী ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম প্রকাশ বাদশা মিয়ার কন্যা এবং মালুমঘাট আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...