শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে পিডিবির মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে মামলা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একইসাথে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় জরিমানা আদায়ে ১৮ লাখ টাকার মামলা করে ২ লাখ টাকা আদায় করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালান। এসময় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ মামলা ও জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী কেএম রোকনুজ্জামান বলেন, নগরীর আগ্রাবাদের মিস্ত্রিপাড়া, তালপট্টি, আসকারাবাদ এলাকায় বকেয়া ও খেলাপি বিদ্যুৎ বিল বাবদ পাঁচ মামলায় ১৫ লাখ ১৫ হাজার ৯৯৯ টাকা আদায়ে মামলা করা হয়।

এছাড়া অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে ছয়জন গ্রাহককে ১৮ লাখ টাকা জরিমানা করে মামলা করে ২ লাখ টাকা জরিমানা পাওয়া গেছে।

অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট আইরিন পারভিন বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে। নিয়মিত অভিযান চালালে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা কমবে।

এসময় আগ্রাবাদ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হোসেন ইমাম, উপ-বিভাগীয় প্রকৌশলী কেএম রোকনুজ্জামান, সহকারী প্রকৌশলী মোঃ নাজির আহমেদ, এএফএম জিয়াউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী শালিস মাহমুদ, বিপুল কৃষ্ণ দাস, শাফিউল কাদির উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

আরও পড়ুন

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...