শুক্রবার, ১৫ মে ২০২৬

আবা‌সি‌কে ৩৮ ও বা‌ণি‌জ্যিকে ১৬ শতাংশ বাড়‌ছে পা‌নির দাম

চট্টগ্রা‌মে আবারও দাম বাড়‌ছে ওয়াসার পা‌নির।আবা‌সিক ক্ষে‌ত্রে বাড়‌ছে ৩৮ শতাংশ ও বা‌ণি‌জ্যিক ক্ষে‌ত্রে ১৬ শতাংশ।

চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, প্রতি ইউনিট পানির জন্য আবাসিক গ্রাহকদের ১৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৮ টাকা ও বাণিজ্যিক গ্রাহকদের ৩১ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ৩৭ টাকা দিতে হবে।

আবাসিকে প্রতি ইউনিটে (এক হাজার লিটার) ৫ টাকা ও বাণিজ্যিকে ৫ টাকা ১৮ পয়সা দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।

অর্থাৎ, আবাসিকে পানির দাম ৩৮ শতাংশ এবং বাণিজ্যিকে ১৬ শতাংশ বাড়ছে। এর আগে গত জানুয়ারি মাসে পানির দাম বাড়ানো হয়।

বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি।২০০৯ সালে আবাসিকে প্রতি ইউনিট পানির দাম নেওয়া হতো ৫ টাকা ৪১ পয়সা, বাণিজ্যিকে ১৫ টাকা ৩২ পয়সা।

২০১৪ সালে আবাসিকে পানির দাম বেড়ে দাঁড়ায় ৬ টাকা ৯০ পয়সা, বাণিজ্যিকে ১৯ টাকা ৫৯ পয়সা। ২০২০ সালে আবাসিকে পানির দাম ১২ টাকা ৪০ পয়সা, বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সা নেওয়া হয়। ২০২২ সালে এসে আবাসিকে ১৩ টাকা ও বাণিজ্যিকে ৩১ টাকা ৮২ পয়সা পানির দাম নেওয়া হচ্ছে।
জানা গেছে, আবাসিকে পানির দাম ১৮ টাকা ও বাণিজ্যিকে ৫০ টাকা করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায় চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে আবাসিকে পানির দাম বৃদ্ধির প্রস্তাব মেনে নিয়ে বাণিজ্যিকে দাম ৩৭ টাকা নির্ধারণ করে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, পানির উৎপাদন খরচ বেড়ে গেছে। ২০২৩ সাল থেকে ঋণের টাকাও পরিশোধ করতে হবে। তাই পানির দাম বাড়াতে হয়ে‌ছে।সেপ্টেম্বর মাস থেকে এই দাম কার্যকর হচ্ছে ব‌লেও জানান তি‌নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম জেলা পর্বের প্রতিযোগিতায় জেলা সাঁতার দলের ম্যানেজার মনোনীত হয়েচেন সাবেক জাতীয় সাঁতারু মোঃ মাহবুবুর...