রবিবার, ১০ মে ২০২৬

চট্টগ্রামে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় ছিনতাইকৃত ৩টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়নের মাইজভিলা এলাকার মৃত ইউসুফের ছেলে মো.রায়হান (২৯) ও জসিমের বাড়ির সিরাজুল ইসলামের ছেলে রবিউল হোসেন রমিজ (২৫)।

বুধবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জসিম উদ্দিন।

তিনি বলেন, আসামিরা প্রথমে তাদের টার্গেট ঠিক করত। তারপর তারা তাদের সুবিধামতো জায়গায় গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত। এছাড়া যাত্রীবেশে অটোরিকশাতে উঠে তারা তাদের সুবিধামতো জায়গায় নিয়ে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত। আসামিরা সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাইচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সিএনজি চালককে টার্গেট করে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত।

তিনি আরও বলেন, আসামিরা নেশা জাতীয় দ্রব্য পান করানোর পাশাপাশি সিএনজি ড্রাইভারকে অজ্ঞান করার জন্য স্প্রে করত।

পুলিশ জানিয়েছেন, গত ২১ জুন রাতে আব্দুল মন্নান প্রকাশ মান্নান সিএনজি অটোরিকশা নিয়ে কোতোয়ালী থানাধীন হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোডের হোটেল ক্যাফে জামানের সামনে এলে অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি অটোরিকশা ভাড়া নিয়ে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যার টেক মোড়ে যায়। অটোরিকশা চালকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে সেখানে চায়ের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়। তাকে অজ্ঞান করে সিএনজি অটোরিকশা ও গাড়ির কাগজপত্র নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, নেতাজাতীয় দ্রব্য পান করিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সদস্যরা প্রথমে টার্গেট ঠিক করে। তারপর সুবিধামতো জায়গায় গিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাই করে। চক্রের সদস্যরা যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় উঠে। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অজ্ঞান করার জন্য সিএনজি অটোরিকশা চালককে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে কিংবা স্প্রে প্রয়োগ করে ছিনতাই করে থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...