বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সিটি কলেজ ছাত্রসংসদের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট

অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রসংসদের নতুন কমিটি স্থগিত করেছেন হাইকোর্ট।

গত ২১ জুন কলেজের অধ্যক্ষ ছাত্রসংসদের সংবিধানের দুইটি অনুচ্ছেদ উল্লেখ করে এডহক কমিটি গঠন করেন। কিন্তু এর মাত্র দুইদিন পরেই ওই এডহক কমিটিকে ছাত্রসংসদের পূর্ণ কার্যনির্বাহী কমিটি হিসেবে স্বাক্ষর করেন। নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমেই ছাত্রসংসদ গঠন করতে হয় যেখানে ভোটার হবেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি মো. জাকির হোসেন তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেন।

জানতে চাইলে অধ্যক্ষ প্রফেসর সুদীপা দত্ত বলেন, আমি আইন মেনেই ছাত্রসংসদের কমিটি গঠন করেছিলাম। হাইকোর্ট মনে করেছেন, এটা আইনসম্মত হয়নি। হাইকোর্ট আমার কাছে জবাব চেয়েছেন। আমি আইনগতভাবে জবাব দেবো। এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

কলেজ সূত্র জানায়, ছাত্রসংসদের নির্বাচনের কতগুলো প্রক্রিয়া রয়েছে। এগুলোর মধ্যে আছে, নির্বাচন কমিশন গঠন করা, তফসিল ঘোষণা, ভোটার তালিকা হালনাগাদ করা এবং শিক্ষার্থীদের কাছ থেকে প্যানেল আহবান করা। অধ্যক্ষ এসব নিয়মের কোনোটাই অনুসরণ না করে সরাসরি ছাত্রসংসদ সংক্রান্ত সংবিধানের ১১ ও ১২ (ঘ) অনুচ্ছেদ উল্লেখ করে গত ২১ জুন অ্যাডহক কমিটি গঠন করেন। মাত্র দুইদিন পর ২৩ জুন ওই অ্যাডহক কমিটিকেই ছাত্রসংসদের পূর্ণাঙ্গ কমিটি হিসেবে তাতে স্বাক্ষর করেন। একাধিক শিক্ষক ও শিক্ষার্থী অভিযোগ করেছেন, অধ্যক্ষ দুইটি অনুচ্ছেদের ভুল ব্যাখ্যা দিয়ে প্রথমে অ্যাডহক এবং পরে ছাত্রসংসদ গঠন করেছেন। ১১ অনুচ্ছেদের সঙ্গে এডহক কমিটি গঠনের কোনো সম্পর্ক নেই, এই অনুচ্ছেদে ছাত্রসংসদের কার্যনির্বাহী পরিষদের কথা উল্লেখ আছে। আর ১২ (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, জরুরী অবস্থার উদ্ভব হলে অধ্যক্ষ পূর্বের ছাত্রসংসদ বাতিল করে অ্যাডহক কমিটি নিয়োগ করতে পারবেন।

উচ্চ আদালতে রিট আবেদনকারী সিটি কলেজের এমবিএ প্রথম বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন বলেন, দেশে বা কলেজের কোথাও জরুরী অবস্থার কোনো পরিস্থিতি না থাকলেও অধ্যক্ষ নিজ ক্ষমতার অপব্যবহার করে অ্যাডহক কমিটি নিয়োগ করেন। আবার দুইদিনের মাথায় ওই কমিটিকেই ছাত্রসংসদের পূর্ণাঙ্গ কমিটি হিসেবে স্বাক্ষর করেন যেটি ছাত্রসংসদের সংবিধান পরিপন্থী।

ছাত্রসংসদে প্রতিযোগিতায় ইচ্ছুক একাধিক ছাত্র অভিযোগ করেন, অধ্যক্ষ প্রফেসর সুদীপা দত্ত তন্ময় দাশগুপ্ত নামের এক ছাত্রকে সরকারি সিটি কলেজ ছাত্রসংসদের দিবা শাখার ভিপি করেন। তন্ময় এর আগে ইসলামীয়া কলেজের ছাত্র ছিলেন। ছাত্রসংসদের সহ-সভাপতির (ভিপি) দায়িত্ব নেওয়ার মাত্র দুইমাস আগে তিনি সিটি কলেজে ভর্তি হন। ফলে এই কলেজের ১৭ হাজার শিক্ষার্থীদের কাছে তিনি সম্পূর্ণ অপরিচিত একজন ব্যক্তি। এমন অপরিচিত একজন নবীন ছাত্রকে এই পদে মানছেন না কেউ।

এদিকে ২১ জুন অ্যাডহক কমিটি গঠনের দিনই এ সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন। তারা বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচী চালিয়ে যান। এ অবস্থায় অধ্যক্ষ পরদিন সকাল ১১টার মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচী প্রত্যাহার করেন। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ সমস্যা সমাধান কিংবা আলোচনা না করে উল্টো দুইদিনের মাথায় অ্যাডহক কমিটিকেই পূর্ণাঙ্গ ছাত্রসংসদের কমিটি বলে ঘোষণা দিয়ে তাতে স্বাক্ষর করেন। নিয়ম অনুযায়ী ছাত্রসংসদের সভাপতি হলেন অধ্যক্ষ।

সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের এমবিএ প্রথম বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন গত ২৬ জুলাই বিষয়টি উচ্চ আদালতের নজরে এনে রিট আবেদন করেন। আদালত ওইদিনই তিনমাসের জন্য সদ্য ঘোষিত ছাত্রসংসদের সমস্থ কর্মকান্ডের ওপর স্থগিতাদেশ দেন। গতকাল মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের কাছে এই আদেশ পৌঁছে। আদেশে অধ্যক্ষকে কারণ দর্শাতে বলেছেন আদালত।

সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের অধিকারের পক্ষে আমি হাইকোর্টের শরনাপন্ন হয়েছি। অধ্যক্ষ শিক্ষার্থীদের মতামতের তোয়াক্কা না করে নিজ মর্জিমাফিক ছাত্রসংসদের কমিটি গঠন করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা অধিকার বঞ্চিত হয়েছেন। শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান।

আদালতে সাজ্জাদ হোসাইনের আইনজীবী হিসেবে ছিলেন সৈয়দ মামুন মাহবুব এবং সজল মল্লিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...