শনিবার, ১৬ মে ২০২৬

কক্সবাজারে হোটেলে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার কলাতলী আবাসিক হোটেল আরএম গেস্ট হাউসে স্ত্রীকে হত্যার দায়ে সালাহ উদ্দিন (৩০) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সালাহ উদ্দিন নোয়াখালীর বাটিয়া ৩নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২ আগস্ট) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় দেন। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদিউল আলম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১১ অক্টোবর মিনা সরকার (২৬) নামে এক নারীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ। কক্সবাজার কলাতলী আরএম গেস্ট হাউসের ২০১ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ১২ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ বাদী হয়ে মামলা করেন। মামলার একমাত্র আসামি করা হয় স্বামী পরিচয় দেওয়া সালাহ উদ্দিনকে। ২০১৮ সালের ২২ মে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা দীপক কুমার সিংহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস...