বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

টেকনাফে অপহৃত ৪ জনকে উদ্ধার, এক অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া থেকে অপহৃত ছয় বাংলাদেশীর মধ্যে আমিনুর রহমান (১৪), মোঃ নুর (১৩), মোঃ ইলিয়াস (৩৮) ও সৈয়দ আহাম্মদ (৬৫) নামের ৪ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় অপহরণে জড়িত এক রোহিঙ্গা সন্ত্রাসীকেও আটক করা হয়।

সোমবার ১ আগস্ট  রাতে টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা পৃথকভাবে ছয় বাংলাদেশীকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যাওয়ার পর তাদের পরিবারের লোকজনের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করেন।এসময় মুক্তিপণ না দিলে অপহৃতদের হত্যা করা হবে বলে হুমকিও দেয়া হয়। ঘটনা পরবর্তীতে অপহৃতদের উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার ১ আগস্ট রাতে অপহৃতদের উদ্ধার করার জন্য রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৪ জনকে উদ্ধার ও এক অপহরণকারী রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। অপহৃত অন্য দুইজনকেও উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...