শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সম্মেলনের ৪ বছর পর উত্তর জেলা ছাত্র লীগের ৩১৬ জনের ঢাউস সাইজের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কমিটিতে স্থান পেয়েছেন অছাত্র- বিবাহিত- মামলার আসামীরাও

চট্টগ্রাম নিউজ ডটকম:

তানভির হোসেন চৌধুরী তপুকে সভাপতি এবং মুহাম্মদ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে ২০১৮ সালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের অাংশিক কমিটি ঘোষণা করেছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। দীর্ঘ ৪ বছর পর মেয়াদোত্তীর্ণ এই কমিটির তানভির হোসেন চৌধুরী তপুকে সভাপতি এবং মুহাম্মদ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক ঠিক রেখে ইতিহাসের সর্ব বৃহৎ ৩১৬ জনের বিশাল ঢাউস সাইজের উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সংসদ। 

রবিবার ৩১ জুলাই  সাড়ে ১১ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল পেইজে এই কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে স্থান পেয়েছেন অছাত্র- বিবাহিত ও মামলার আসামীরাও।

কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এই কমিটিতে সহ সভাপতি করা হয়েছে ৮৩ জনকে।

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১ জনকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ১১ জনকে।

সম্পাদক মন্ডলীর সদস্য করা হয়েছে ১৬১ জনকে। সহ সম্পাদক করা হয়েছে ২৪ জনকে এবং সদস্য করা হয়েছে ২৩ জনকে।

২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন। সংঘর্ষে সেই সম্মেলন পণ্ড হলে ৩ মাস পরে একই বছরের ৫ মে দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এক বছরের জন্য অনুমোদন দেওয়া সেই দুজনের কমিটিতে সভাপতি পদে মিরসরাইয়ের তানভীর হোসেন চৌধুরী তপু এবং সাধারণ সম্পাদক পদে ফটিকছড়ির রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়।

এরপর গত ৪ বছরে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হয়েছে এই দুই নেতা। তাদেরকে রেখেই ৩১৬ সদস্যের ঢাউস সাইজের বিতর্কিতদের নিয়ে রবিবার ৩১ জুলাই রাত সাড়ে ১১ টায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যা নিয়ে তুমুল বির্তক ও সমালোচনা শুরু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...