চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের কেন্দ্রীয় পানি শোধনাগারের ভিতরে মজুদ করে রাখা প্লাস্টিকের স্তুপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার ৩০ জুলাই সকাল সাড়ে ১০ টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন সকাল সাড়ে ১০টার সময় ইপিজেডে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
