বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে সেনাবাহিনী ও জেএসএস এর গুলিবিনিময়ে নিহত ১

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:

কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ে সেনাবাহিনী ও জেএসএস এর সাথে গুলি বিনিময়ে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

বৃৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে ৪নং কাপ্তাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ কলাবুনিয়া ববিতা পাহাড় নামক দুর্গম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সন্ত্রাসীর নাম নিখিল দাস (৩৫)।

সে জেএসএস( সন্তু) দলের সহযোগী বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন।

এদিকে নিহত নিখিল দাস কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার চৌধুরীছড়ার বাসিন্দা মৃদুল দাসের ছেলে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, কাপ্তাই মুখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর টহল দলের উপর জেএসএস সন্ত্রাসীর গুলি বর্ষণ করে। এক পর্যায়ে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে জেএসএস সন্ত্রাসী দলের এক সহযোগী নিহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা বিকাল ৫টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...