বান্দরবান জেলা রুমা উপজেলা গ্যালেঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড পান্থলা পাড়া থেকে বর্তমান ইউপি মেম্বার মংসাচিং মার্মা(৫০) ও মং মং চিং মার্মা(৩০) নামে ২ জনকে অপহরণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার( ২১জুলাই) দুপুর ২টায় রুমা উপজেলা গ্যালেঙ্গা ইউনিয়নের পান্থলা পাড়া নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তাদের কোন হদিস এখনো মিলেনি।
ঘটনার সতত্যা নিশ্চিত করে গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মেন রত ম্রো বলেন বর্তমান মেম্বার মংসাচিং মার্মা ও সাবেক মেম্বার চিং হ্লা মং মার্মার জায়গা-জমি সংক্রান্ত পুরনো বিরোধ রয়েছে।
পূর্ব বিরোধের জের ধরে দুজনকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে স্থানীয় ও এলাকাবাসীরা ধারণা করছেন।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জানান,কে বা কারা কি কারনে অপহরণ করেছে এ বিষয়ে এখনো কোন সুনির্দিষ্ট তথ্য নেই।
অপহৃত মং সাচিং মার্মার স্ত্রী আনু মা মার্মা থানায় এসে লিখিত একটি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
