শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বাঘাইছড়িতে আগুনে ভস্মীভূত ৬৮ দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ৪০ কোটি

নিউজ ডেস্ক

বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে মসজিদ মার্কেটের দোকান, গুদাম, অফিস এবং ভাড়া বাসাসহ ৬৮ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় গ্যাস এবং জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৪০ কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

৩১ নং খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা জানান, সকাল ১০ টার দিকে মিলন কান্তি দে’র গ্যাসের দোকানে চুলা পরীক্ষা করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি জানান, গ্যাসের চুলা পরীক্ষা করতে আগুন জ্বালানোর সময় পাশে আরেক ব্যক্তি বোতলে জ্বালানি তেল নিতে গিয়ে তেল এবং আগুনের সংমিশ্রণে আগুন বৃহদ্বাকার রূপ ধারণ করে।
দোকানদার বস্তা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি।

পরে মসজিদ এবং বাজারের আগুন নেবানোর মেশিন দিয়ে এলাকাবাসীর প্রায় ২ঃ৩০ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আরো জানান, দোকানঘর,গুদাম, অফিস, বাসা সহ ৬৮ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩০ কোটির উপর ক্ষয়ক্ষতি হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, ৬৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা যতটুকু সম্ভব সহায়তার চেষ্টা করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...