মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গনভবন থেকে সারাদেশে আশ্রয়ন প্রকল্পের ২৬ হাজার ২শত ২৯টি জমি সহ গৃহ হস্তান্তর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
তারই ধারবাহিকতায় কাপ্তাই উপজেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে আরো ২৬টি অসহায় পরিবার পেলো এই নতুন ঘর উপহার। তৎমধ্যে কাপ্তাইয়ের ২নং রাইখালী ইউনিয়নে ২০টি এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৬টি ঘর উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহ হস্তান্তর করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাদির আহমেদ এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুুুুলিশ সুুুপার রওশন আরা রব।
এছাড়া স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, এবং কাপ্তাইয়ে নতুন ঘর উপহার পাওয়া রাইখালীর বাসিন্দা অজিত তনচংগা, চন্দ্রঘোনা ইউনিয়নের বাসিন্দা নাসিমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, কাপ্তাইয়ে ২৬টি পরিবার যারা প্রধানমন্ত্রীর নতুন ঘর উপহার পেয়েছে, তারা যেন নতুন ঘরে সুখে শান্তিতে বসবাস করে সেই প্রত্যাশা করেছেন। এছাড়া কাপ্তাই মৌজায় বিভিন্ন ভূমি জটিলতার সমস্যাটি তিনি দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরে গনভবন থেকে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশব্যাপী গৃহ হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা হতে যুক্ত হয়ে অংশ নেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, কর্ণফুলী পেপার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউপি সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, নবনির্বাচিত চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী, রাইখালী ইউপি প্যানেল চেয়ারম্যানন মোঃ সেলিম। এছাড়া কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
