শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়ির দুর্গম সীমান্ত দিয়ে ইয়াবা আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন আর আগের মতো নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে মাদকের চোরাচালান হচ্ছে না, কমে গেছে। কিন্তু আসছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মতো দুর্গম সীমান্ত দিয়ে।

ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের। সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবার চালান আসছে বাংলাদেশে।

রাজধানীর হোটেল রেডিসনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

কক্সবাজার ও বান্দরবান সীমান্তে বিজিবি, কোস্ট গার্ডের মতো বাহিনী থাকতেও কী করে রোহিঙ্গাদের ইয়াবা কারবারে ব্যবহার করা সম্ভব হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দুর্গম এলাকা।

সেখানে এক কিমি দুর্গম পথ পাড়ি দিতে ৬ ঘণ্টার মতো সময় লাগে। সেখানে বিজিবিসহ অন্যান্য বর্ডার ফোর্সের সদস্যদের এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যেতে সময় লাগে৷। এই সুযোগে কারবারিরা চলে আসে।

তিনি বলেন, বাংলাদেশে ইয়াবা তৈরি করে না, রোহিঙ্গারাও ইয়াবা তৈরি করে না। কিন্তু ইয়াবা আসে সীমান্ত দিয়ে। এর ভিকটিম হচ্ছে বাংলাদেশ। তাই আমরা সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা বিজিবিকে হেলিকপ্টার দিয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...