বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে ৫৮৭ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলায় তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীন ৫৮৭ পরিবার সরকারি টাকায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ঘর পাবে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর বরাদ্দের কার্যক্রম উদ্বোধন করবেন।

বুধবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এ তথ্য জানান।

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় ১০টি, বোয়ালখালীতে ১৫টি, চন্দনাইশে ১৫টি, সাতকানিয়ায় ২০টি, লোহাগাড়ায় ৫১টি, বাঁশখালীতে ১৫টি, হাটহাজারীতে ৬০টি, ফটিকছড়িতে ১০০টি, আনোয়ারায় ১০০টি, মীরসরাইয়ে ১০৯টি, রাউজানে ৫৪টি এবং সীতাকুণ্ডে ৩৮টি ভূমি ও গৃহহীনদের এসব ঘর দেওয়া হবে। এছাড়াও চট্টগ্রাম জেলার পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়াসহ চার উপজেলাকে হালনাগাদ যাচাই-বাছাই করা তথ্য উপাত্তের ভিত্তিতে প্রধানমন্ত্রী ২১ জুলাই ভূমি-গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ে গত ২৬ এপ্রিল সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। চট্টগ্রামে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এক হাজার ২১৬টি ভূমি-গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে।

এর আগে প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ২০২১ সালের ২৩ জানুয়ারি সরাদেশে ৬৩ হাজার ৯৯৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে চট্টগ্রামে এক হাজার ৪৪৪টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে ২০২১ সালের ২০ জুন সারাদেশে ৫৩ হাজচার ৩৩০টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে। তখন চট্টগ্রামের ৬৪৯টি পরিবারকে এসব ঘর দেওয়া হয়। তাছাড়া এরইমধ্যে বেসরকারি উদ্যোগে চট্টগ্রাম জেলায় ১২০ টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার চরগোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের জন্য প্রথম গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন। আগামীকাল দেশব্যাপী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জাতির পিতার এই স্বপ্ন পূরণের লক্ষ্য প্রধানমন্ত্রী ২৬ হাজার ২২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামের চার উপজেলাকে ২১ জুলাই ভূমি ও গৃহহীন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এইদিন সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেওয়া হবে। চট্টগ্রাম জেলায় ৫৮৭ পরিবার পাবে সরকারি টাকা নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...