কক্সবাজারের কলাতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসিন ফরহাদ (১৮) নামে এক সংঙ্গীত শিল্পীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত তাসিন ফরহাদ কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার নূরুল আজিমের ছেলে এবং কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র।
তার পিতা নূরুল আজিম জানান, মঙ্গলবার রাতে নিজে মোটরসাইকেল চালিয়ে পর্যটন জোন কলাতলী গেলে সেখানে পিছলে গাড়িসহ দুমড়ে মুচড়ে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পায়। পথচারীরা উদ্ধার দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর সকালের দিকে কিছুটা উন্নতও হয়েছিলো। কিন্ত হঠাৎ অবস্থা আশঙ্কাজক হয়ে পড়ে। এর মধ্যে সদর হাসপাতালের আইসিওতে মারা যায়। বুধবার মাগরিফের নামাজের পর গোলদিঘীর পাড় বড় কবরস্থানে তার দাফন হবে বলে জানা যায়।
