নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় অবস্থিত ফুলকলি ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায়,মিষ্টি ও দধির উপর তেলাপোকা পাওয়ায় দেড় লাখ টাকা জরিমান করা হয়।
মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন,ওই কারখানায় মিষ্টির ওপর মাছি, দধির ওপর তেলাপোকা পেয়েছি আমরা। অস্বাস্থ্যকর পরিবেশ, জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে।
