শনিবার, ৮ আগস্ট ২০২৬

উখিয়ায় ড্রোন অভিযানে আরসা গ্রুপের শীর্ষ গানকমান্ডার অস্ত্রসহ গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন ‘আরসা’ গ্রুপের শীর্ষ গানকমান্ডার সৈয়দুল আমিনকে (২৬)কে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। সে উখিয়া উপজেলার রাজাপালং ক্যাম্প-৭, ব্লক- জি/১ এর আমির হোসেনের ছেলে।

রবিবার (১৭ জুলাই) ভোরে রাজাপালং ক্যাম্পে ড্রোন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক পিপিএম।

তিনি আরও জানান,নৌকার মাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মারুফ হোসেনের নেতৃত্বে অপারেশন অফিসার, মোবাইল পার্টি গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫ টার দিকে রাজাপালং ক্যাম্প ৭ এ ড্রোন ক্যামেরা ব্যবহার করে অভিযান পরিচালনা করে এসময় জি/১ ব্লকে কিছু সন্দেহ জনক লোকজনের আনাগোনা সনাক্ত করা হয়। পরে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ছৈয়দুল আমিনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে তার বসত ঘরের টিনের ট্রাংক এর ভিতর থেকে একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে তথাকথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করে। বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। অতি সম্প্রতি সে রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সাথে দেখা করতে আসে বলে স্বীকার করেছে।

আটককৃত ব্যক্তিকে জব্দকৃত অস্ত্রসহ আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...