মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ জয়ের খুব কাছে চলে এসেছে আর্জেন্টিনা। সেমিফাইনালের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে জার্মানির বিপক্ষে জয় তুলে নিয়েছে পেনাল্টি শুটআউটে।

নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে জার্মানদের ৪-২ গোলে হারিয়েছে লাস লিওনাসরা। তাতেই ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে দলটি।

নেদারল্যান্ডসে চলমান বিশ্বকাপের শুরু থেকেই অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।

নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে। এরপর দলটির সামনে পড়ে জার্মানি।

আজ রোববার নেদারল্যান্ডসের অ্যামস্ট্যালভিনের এস্তাদি অলিম্পিক দে তেররাসায় মুখোমুখি হয় দুই দল। তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। প্রথম মিনিটেই হজম করে বসে পেনাল্টি কর্নার। তা থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হ্যানা গ্রানিৎস্কি।

প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে আর্জেন্টিনা সেই গোলের জবাব দেয় পেনাল্টি কর্নার থেকেই। গোল করে আকাশি-সাদাদের সমতায় ফেরান অগাস্তিনা গোরজেলানি।

দ্বিতীয় কোয়ার্টারে গোল করে আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যায় প্রথম বারের মতো। ম্যাচের ২৮ মিনিটে আরেক ‘অগাস্তিনা’ অ্যালবার্তিনো গোলের দেখা পান। সেই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে দলটি।

জার্মানি তাদের সমতাসূচক গোলের দেখা পায় তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে। চার্লট স্টেপেনহর্স্ট গোল করে স্কোরলাইন ২-২ করেন।

শেষ কোয়ার্টারে শ্রেয়তর দল ছিল আর্জেন্টিনা। পেনাল্টি কর্নার থেকে জার্মানির জালে একবার বলও জড়িয়েছিল দলটি, তবে ফাউলের খড়্গে বাতিল হয় সেটি। এর আগে পরে ওপেন প্লে থেকে একটি আর একটি পেনাল্টি কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফলে নির্ধারিত সময় ২-২ সমতায় ম্যাচ শেষ হয়, খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।

সেখানেও প্রথম শট ভাঙতে পারেনি দুই দলের সমতা। আর্জেন্টিনা ও জার্মানির প্রথম শট নিতে আসা জুলিয়েতা ও লরেঞ্জ ব্যর্থ হন গোল করতে।

আর্জেন্টিনার দ্বিতীয় শট নিতে আসা অ্যালবার্তারিও গোলের দেখা পান, জার্মানিও সমতা ফেরায় অ্যান শ্রুডারের গোলে। দেলফিনা থমের গোলে আকাশি সাদারা এগিয়ে যায় আবারও। তবে লিয়েনা ওয়েইডারমানের মিসে এবার আর সমতা ফেরাতে পারেনি জার্মানি।

পরের শটে আর্জেন্টিনার অগাস্তিনা আলনসো আর জার্মানির সনজা জিমেরমান গোল করেন। ফলে চার শট পর ৩-২ এ এগিয়ে থাকে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শেষ শট নিতে আসা আর্জেন্টাইন অধিনায়ক রোচিও সানচেজ দুই বারের চেষ্টায় গোল করেন ঠিকঠাক। ফলে আর্জেন্টিনা ৪-২ গোলে জয় নিশ্চিত করে ফেলে, নিশ্চিত করে ফেলে ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালও। সেখানে তাদের জন্য অপেক্ষায় নেদারল্যান্ডস, যাদের হারিয়েই দুই বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

তবে ফাইনালের আগে দম ফেলার ফুরসত নেই দলটির। আজ দিবাগত রাতে এই একই ভেন্যুতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আকাশি সাদারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি - টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। নক আউটে প্রতিপক্ষ কে সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে।কাজেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে হাক্কানী ক্রিােট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্স।আজ শনিবার চট্টগ্রাম জেলা...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে...