শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ফারাজ করিমের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৫০১ টি ঘর নির্মাণ

চট্টগ্রাম নিউজ ডটকম

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য সুনামগঞ্জের তাহিরপুরে ৩৫০ টি, কুড়িগ্রামে ১৫০ টি ও নেত্রকোণায় ১ টি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

এরই ধারাবাহিকতায় আজ (১৫ জুলাই) শুক্রবার সকাল ১০ টা থেকে ঘর নির্মাণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

এ.বি.এম. ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় সুনামগঞ্জের বন্যাদুর্গত তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩৫০ টি ঘর নির্মাণের জন্য আজ ছুটে যান ফারাজ করিম চৌধুরী।

ঘর নির্মাণের সামগ্রী হিসেবে ইতোমধ্যে ৭ হাজার পিস ঢেউটিন ও ৫ হাজার পিস বাঁশ সরবরাহ করেছেন তিনি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী তাহিরপুর নির্বাহী অফিসার মোঃ রায়হান কবিরের নিকট হস্তান্তর করেন ফারাজ করিম চৌধুরী।

হস্তান্তর শেষে তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী গ্রাম সহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের বিধ্বস্ত ঘর পরিদর্শন করেন ফারাজ করিম চৌধুরী৷

এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ফারাজ করিম চৌধুরী বলেন, “আমাদের এত বড় বড় সব মানবিক কার্যক্রম দেশের সাধারণ মানুষই করেছে। এখানে সাধারণ মানুষের টাকা রয়েছে, কোন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া উচিৎ নয়৷ আমরা যাতে আগামীতে আরো বেশি কাজ করতে পারি এজন্য দোয়া চাই।”

জানা যায়, ব্যক্তি উদ্যোগে এতো বেশি পরিমাণ ঘর নির্মাণের উদ্যোগ সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। ইতোপূর্বে আর কেউ এতো বেশি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে নি। ফারাজ করিম চৌধুরীর এই উদ্যোগে স্বাগত জানিয়েছে দেশের সাধারণ মানুষ।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতির শুরু থেকে পুরোদমে এগিয়ে আসা এই মানবিক তরুণ ইতোমধ্যে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ ও নেত্রকোণায় ৫০ হাজার পরিবারের নিকট ত্রাণ সরবরাহ করার পাশাপাশি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০০ টি গরু জবেহ করে ১০ হাজার মানুষের নিকট মাংস বিতরণ করেছেন। তার এই বৃহৎ কর্মসূচীতে খরচ হচ্ছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...