শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নাক ডাকা বন্ধের ঘরোয়া উপায়

চট্টগ্রাম নিউজ ডটকম

নাক ডাকার সমস্যাকে সাধারণ মনে হলেও আসলে তা নয়। কারণ এই সমস্যা চলতে থাকলে এক সময় তা ক্ষতির কারণ হতে পারে। শ্বাসনালীর উপরের টিস্যুগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা খাওয়ার কারণে যে শব্দের সৃষ্টি হয়, সাধারণ ভাষায় আমরা তাকে নাক ডাকা বলে জানি।

যাদের নাক ডাকার সমস্যা আছে তাদের ঘুম অনেক পাতলা হয়। তারা ঘুম ভেঙে বারবার জেগে ওঠেন। শুধু তাই নয়, এর ফলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যাও হতে পারে। এর মানে হলো, ঘুমের মধ্যেই ঘটতে পারে মৃত্যু। নাক ডাকার সমস্যা বন্ধ করতে কিছু ঘরোয়া সমাধান বেছে নিতে পারেন-

পিপারমেন্ট অয়েল

নাক ডাকা বন্ধে একটি উপকারী উপায় হতে পারে পিপারমিন্ট অয়েলের ব্যবহার। কারণ এই তেলের আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যে কারণে এটি নাক এবং শ্বাসতন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে। নাক ডাকার সমস্যা থাকলে নিয়মিত পিপারমেন্ট অয়েল ব্যবহার করুন। এতে নাক ডাকা এবং হালকা স্লিপ অ্যাপনিয়া সম্পর্কিত উপসর্গ দূর হবে।

ইউক্যালিপটাস অয়েল

শ্বাসযন্ত্রের ট্র্যাক্ট এবং সাইনাসে জমে থাকা শ্লেষ্মা ভেঙে দিতে কাজ করে ইউক্যালিপটাস অয়েল। যে কারণে শ্বাসনালী এবং সাইনাস পরিষ্কার হয়ে যায়। ফলে শ্বাস-প্রশ্বাস নেওয়া সহজ হয়ে যায়। একটি বাটিতে গরম পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে নিন। এরপর একটি পরিষ্কার তোয়ালে দিয়ে মাথা ঢেকে সেই গরম পানির ভাপ নিন। এভাবে ব্যবহার করলে উপকার পাবেন।

পলাশ গাছের ছাল

নাক ডাকা দূর করতে ব্যবহার করতে পারেন পলাশ গাছের ছাল। বন্ধ নাকের কারণে অনেক সময় নাক ডাকার আওয়াজ হতে পারে। এক্ষেত্রে পলাশ গাছের ছালের কাত্থ তৈরি করে তাতে লবণ মিশিয়ে খেলে উপকার পাবেন।

স্পাইডার ওয়ার্ট

স্পাইডার ওয়ার্ট হলো এক ধরনের ভেষজ। প্রথমে এই গাছ গুঁড়া করে নিতে হবে। এরপর তা পানিতে সেদ্ধ করে শ্বাস নেবেন। এটি নাক ডাকা, সর্দি এবং কাশি থেকে মুক্তি দেবে দ্রুতই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...