বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাশের হার ১৪ দশমিক ৩০ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর ‘গ’ ইউনিটে আবেদন করেছিলেন ৩০ হাজার ৬৯৩ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ২৯ হাজার ৯৯৭ জন। পাস করেছেন মাত্র ৪২৮৯ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৪ দশমিক ৩ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটে গতবার পাসের হার ছিল ২১.৭৫ শতাংশ। এবার এই ইউনিটের মাধ্যমে ৯৩০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। এর আগে গত ৩ জুন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

যেভাবে ফলাফল জানা যাবে:

গ-ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

তাছাড়াও, আবেদনকারী রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

(ক) মেধাক্রম ১ থেকে ১১০০ পর্যন্ত শিক্ষার্থীদেরকে আগামী ০৬ জুলাই, ২০২২ বিকাল ৩:০০ টা হতে ২১ জুলাই, ২০২২ বিকাল ৫:০০ টা পর্যন্ত ভর্তিপরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

(খ) ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ০৬ জুলাই, ২০২২ হতে ২১ জুলাই, ২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

(গ) ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ০৬ জুলাই, ২০২২ হতে ২১ জুলাই, ২০২২ পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...