বুধবার, ২২ এপ্রিল ২০২৬

৭ বছর পর টি-টোয়েন্টি একাদশে বিজয়, অপেক্ষা বাড়ল তাসকিনের

চট্টগ্রাম নিউজ ডটকম

ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে স্বপ্নের মতো একটি মৌসুম পার করার পর জাতীয় দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। উইন্ডিজ সফরে ৮ বছর পর টেস্ট খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও প্রত্যাবর্তন হলো তার। প্রায় ৭ বছর পর কুড়ি ওভারের ফরম্যাটে বাংলাদেশ দলের একাদশে সুযোগ পেয়েছেন বিজয়।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজ ০-২ ব্যবধানে হারের পর এবার টি-টোয়েন্টির লড়াই। ৩ ম্যাচ সিরিজের প্রথম দুটি হবে ডমিনিকায়। প্রায় ৫ বছর পর এই ভেন্যুতে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ দিয়ে। যেখানে আজকের ম্যাচে উপস্থিত থাকার কথা আছে ডোমিনিকার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউট ফিল্ডের কারণে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর অর্থাৎ ১.১৫টায় বল মাঠে গড়াবে।

যেখানে নির্ধারিত সময়ের পৌনে ২ ঘণ্টা পর টস হলে সেটি পক্ষে কথা বলে স্বাগতিকদের। যেখানে জয়ের পর ব্যাট বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত জানান নিকোলাস পুরাণ।

এ ম্যাচ দিয়ে বিজয় ফিরলেও ইনজুরি কাটিয়ে ওঠার পরেও অপেক্ষা বেড়েছে ডানহাতি পেসার তাসকিন আহমেদের। তিন পেসার না খেলিয়ে দুই পেসার আর তিন স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...