বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

গ্র্যান্ড লুকের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদক

এ বছর দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ভিন্নধর্মী ট্যালেন্ট হান্ট শো ‘গ্র্যান্ড লুক ২০২১’। গত শুক্রবার নগরীর চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল এর গ্র্যান্ড ফিনালে। প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিজয়ী নির্বাচন করা হয়েছে। ১২ জন প্রতিযোগিকে টপকে গ্র্যান্ড লুক এর সেরা মুকুট পরলেন শান্তা ইসলাম। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন আলবিনা বিনতী,তৃতীয় হয়েছেন তানিয়া আক্তার হৃদী।

উইন্ডোস মাল্টিমিডিয়া ও ওসনিক মিডিয়া এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন। বাছাই পর্বের পর চূর্ড়ান্ত পর্বের জন্য ১২ জনকে বাছাই করা হয়।

প্রতিযোগিতার মূল প্রধান সমন্বয়ক শাকিল আবেদীন বলেন , আমরা প্রতিবারই একটা স্বচ্ছ আয়োজন করতে চাই। এবারের প্রতিযোগীরা বেশ মনোযোগী ছিল। আমরা যে তিনজনকে বিজয়ী হিসেবে পেয়েছি, আশা করছি তারা ভবিষ্যতে শোবিজে স্বনামে প্রতিষ্ঠিত হবে। যারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।

বিভিন্ন ক্যাটাগরি থেকে পুরস্কৃত হয়েছেন নিশি(হেয়ার),নাহিদা নিশি( স্মাইল),সিনথিয়া এহসান (লুক)আরবী(স্কীন),হাবীবা মুন(পারফরমার)। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন চ্যানেল আই এর মাজাহার সুমন, সাংবদিক পোর্ট্রট এর সম্পাদক রূপম চক্রবর্তী, মডেল ও অভিনেত্রী কেয়া চৌধুরী,মিস বাংলাদেশ রার্নার আপ জান্নাতুল ফেরদৌস।মেকওভার পাটনার হিসেবে ছিলেন এস এম বিউটি একাডেমি ও ট্রেডিং ইনিস্টিউট। ফটোগ্রাফি পাটনার এসটিডিও ভিসাগি এন্ড আরিফুল হক। মিডিয়া পাটনার চট্টলা টিভি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...