চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবকলীগের তৈরি করা পদ্মাসেতুর আদলে প্রতীকী ‘পদ্মা সেতু’ ঘুরলো নগরজুড়ে।পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দ নগরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে ভিন্নধর্মী এ আয়োজন করা হয় বলে জানান স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্ধরা।
পদ্মা সেতু উদ্বোধনের দিন ২৫ জুন,শনিবার সকালে পুরাতন রেলস্টেশন থেকে কয়েক হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে নগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেবাশিষ পাল দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে বিশাল এক র্যালি বের করা হয়।পুরাতন রেল ষ্টেশন চত্বরে বেলুন উড়িয়ে র্যালীটি উদ্বোধন করেন নগর আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী। এসময় তিনি বলেন শেখ হাসিনা একজন সাহসী বীর।তিনি না হলে বৈষিক ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ কোনদিন সম্ভব হত না। শেখ হাসিনার আছেন বলেই বিশ্বের বুকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পদ্মা সেতু বীর বাঙালির অহংকার। তিনি শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।উদ্বোধন কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি এড.ইব্রাহীম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান,প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুখ,আইন বিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দীন সাইমুন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর।নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এড.জিয়া উদ্দীন।

এসময় আরো উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি হেলাল উদ্দিন, তসলিম উদ্দিন, সুজিত দাশ,মনোয়ার জাহান মনি,আজিজ মিছির,নাজমুল হুদা শিপন,আব্দুর রশিদ লোকমান, আজাদ খান অভি ,মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম,যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান,দেবাশীষ আচার্য্য।
পরে প্রতীকী পদ্মা সেতু নিয়ে র্যালিটি নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।এ সময় সাধারণ মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ট্রাকের মধ্যে সাউন্ড সিস্টেমের মাধ্যমে পদ্মা সেতু নিয়ে বিভিন্ন শিল্পীর গাওয়া জনপ্রিয় গান গুলো বাজানো হয়।
সাড়ে ১৪ ফিট লম্বা ও ৭ ফিট উচ্চতায় পদ্মা সেতুর আদলে প্রতীকী পদ্মা সেতু তৈরির পরিকল্পনাকারী নগর স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু বলেন,পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ষড়যন্ত্রকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।বঙ্গবন্ধু কন্যার সাহসীকতা,আত্মবিশ্বাস ও সততার অনন্য বিজয়গাঁথা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন কে স্বরণীয় করে রাখতে ও সাধারণ মানুষের উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের অংশ হতে আমরা এই প্রতীকী পদ্মা সেতু তৈরি করেছি।
