সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বান্দরবানে ভার্চুয়ালি অনলাইন জিডির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী গণভবন থেকে থেকে পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার কার্যক্রম, বাংলাদেশ পুলিশের দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর,পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল,ছয়টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন এর অংশ হিসেবে বান্দরবানের নারী পুলিশ সদস্যদের নারী ব্যারাক ও অনলাইন জিডি কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব উন্নয়ন কার্যক্রম এর উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন উপলক্ষে বান্দরবান পুলিশ লাইন্স প্রান্ত থেকে এসময় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, বিপিএম।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ইন সার্ভিস) ওয়াহিদুল চৌধুরী,পুলিশ সুপার (ট্যুরিস্ট) আব্দুল হালিম,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরওয়ার, দেব দুত মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার ,জেলা গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা,উপবিভাগীয় প্রকৌশলী মো.ফয়েজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশ লাইন্সের সকল পুলিশ সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বান্দরবানের গনপূর্ত বিভাগের দেয়া তথ্য মতে বান্দরবান পুলিশ লাইনে পুলিশের নারী সদস্যদের জন্য নির্মিত ১৫০ জনের আবাসন উপযোগী এই ভবনটির নির্মাণ ব্যয় ছিলো ৬ কোটি ৬ লক্ষ।

এদিকে অনলাইন জিডি উদ্বোধনের ফলে থানায় না গিয়ে কোনো ঝামেলা অথবা প্রশ্নের পর প্রশ্নের উত্তর না দিয়েই ঘরে বসে একজন নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর সারাদেশের মত বান্দরবানেও এই অনলাইন সেবাটি পাবেন জেলায় বসবাসকারী জনসাধারণ।

সেবাটি চালু করার ফলে হলে ভুক্তভোগী নাগরিককে থানায় যাওয়া লাগবে না। খুব সহজেই ঘরে বসে নিজের অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে জিডি করতে পারবেন।

অনলাইন জিডি কার্যক্রম এর বিষয়টি জনসাধারনের মাঝে ছড়িয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার (বিপিএম)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায়  নারীসহ ১১ জন উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার  নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়। ঘটনাটি প্রথমে একজন সেনাসদস্যের নজরে আসে...