বুধবার, ১২ আগস্ট ২০২৬

বাঁশখালীতে নৌকায় ভোট দেওয়ায় বসতঘর ভাঙচুরের অভিযোগ

বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের জঙ্গল গুনাগরী এলাকায় নারায়ণ নাথ নামে এক ব্যক্তির বসতঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।

আজ শুক্রবার (১৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারায়ণ নাথ অভিযোগ করেছেন, নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় তার ঘর ভেঙে দেওয়া হয়েছে। তবে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলছেন, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

পেশায় মোটর মেকানিক নারায়ণ নাথ বলেন, বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা নৌকা প্রতীকের পক্ষে ছিলাম। নির্বাচনে নৌকা জয়লাভ করে। নৌকায় ভোট দেওয়ার কারণে আমার ঘর ভেঙে দিয়েছেন মাসুদ, আবু সালেক, নূরুল আমিন ও সেলিমসহ আরও ১৫-২০ জন। তারা পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর অনুসারী। ঘর ভেঙে যাওয়ার সময় তারা ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গেছেন। ঘরটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

১৫ জুনের নির্বাচনে কালীপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহদাত আলম ৪১৭ ভোটে একই দলের বিদ্রোহী প্রার্থী মো. নোমানকে পরাজিত করেন। তৃতীয় হন বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী। তাদের অনুসারীরাই ঘর ভেঙে দিয়েছেন বলে দাবি করেন নারায়ণ নাথ।

ঘর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ঘর ভাঙচুরের যে ঘটনা ঘটেছে তা মূলত জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে। দুই পক্ষের বিরোধ নিয়ে আদালতে মামলা আছে, ইউএনওর কাছে দরখাস্ত আছে। দুই মাস আগে নারায়ণ নাথরা একটি ঘর নির্মাণ করেছিলেন। আরেক পক্ষ ভাঙচুর করেছে।

নৌকায় ভোট দেওয়ার কারণে ঘর ভেঙে দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি ভোগাস কথা। ইউএনও ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...