চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুরাতন থানা গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরচালিত রিকশার ২ জন যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট নাজিমুল হক বলেন, মহাসড়কে বাসের ধাক্কায় আহত রিকশার ২ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
