বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পানি, দুর্ভোগে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গতকাল রাত থেকেই থেমে থেমে বৃষ্টি। আজ (১৭ জুন) সকালেও বৃষ্টি অব্যাহত রয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উঠেছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচ তলায়। এতে করে বিপাকে পড়েছেন হাসপাতালে রোগী নিয়ে আসা মানুষজন।

এছাড়াও চট্টগ্রামের কাতালগঞ্জের নিম্নাঞ্চলেও পানি উঠছে। যদিও সকাল ১০টার পর থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে রোগী নিয়ে এসেছেন রাজীব দাশ। তিনি বলেন, আমার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সকালে কিছু জরুরি ওষুধের প্রয়োজন দরকার পড়ে। নিচ তলার পানি ও রাস্তার পানি পার হয়েই আমাকে ওষুধ আনতে হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পানি, দুর্ভোগে সাধারণ মানুষ

আকরাম হোসেন নামে একজন বলেন, বৃষ্টি হলেই মা ও শিশু হাসপাতাল এলাকায় পানি উঠবে, এটাই যেন নিয়ম হয়ে গেছে। গত বছর সিডিএর কর্মকর্তারা বলেছিলেন, এ বছর এই এলাকায় পানি উঠবে না। কিন্তু আবারও হাসপাতালের নিচ তলাসহ আশপাশের এলাকায় পানি উঠে গেছে।

হাসপাতালে আসা মারিয়া আক্তার অভিযোগ করে বলেন, বাচ্চা অসুস্থ। পানি ওঠার কারণে অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে হাসপাতালে আসতে হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও শিশু হাসপাতালটির পুরাতন ভবনের নিচ তলায় এখন রোগী থাকে না। রোগীদের এখন দ্বিতীয় তলা ও নতুন ভবনে চিকিৎসা দেওয়া হয়।

পুরাতন ভবনের নিচ তলাটি অফিস রুম ও চিকিৎসকের কক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পানি উঠায় হাসপাতালে আসা রোগী ও স্বজনদের চলাচলের জন্য নিচ তলায় ইট বিছিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুন উর রশিদ বলেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃষ্টিপাত আজও অব্যাহত থাকবে।

তিনি বলেন, পাহাড়ের ভূমিধ্বসের বিষয়ে এখনও কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে একধারে বৃষ্টি হলে ভূমিধ্বস হতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...