বুধবার, ১২ আগস্ট ২০২৬

হাটহাজারীতে মেঝেতে ফুটফুটে শিশুর রক্তমাখা দেহ

বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রামের হাটহাজারীতে মো. ওয়ালিদ নামে সাড়ে তিন বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার হাটহাজারীর পূর্ব শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওয়ালিদের বাবার নাম জাফর।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, আমরা মরদেহ পেয়েছি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, শিশুটির বাবা বিদেশ থাকেন। ঘটনার সময় শিশুটির মা ও ফুপু বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়েছিলেন বলে আমাদের জানিয়েছে।

গোসল করে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। পরে রক্তাক্ত দেহ স্বজনরা চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। মারা যাওয়ার পর আমরা সংবাদ পেয়েছি।

তিনি বলেন, শিশুটির গলায় ও পেটে চাকুর আঘাত ছিল। কীভাবে সে খুন হলো সেটা বের করার চেষ্টা করছি।

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...