বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অগ্নিনির্বাপন সক্ষমতা যাচাইয়ে ডিপো পরিদর্শনে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ২২টি বেসরকারি কনটেইনার ডিপোর অগ্নি নির্বাপন সক্ষমতা যাচাইয়ে পরিদর্শনে নেমেছে ফায়ার সার্ভিসের সাতটি দল।

আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে চট্টগ্রাম ইপিজেডে ‘কে অ্যান্ড টি লজিস্টিকস’ কনটেইনার ডিপোতে পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের একটি দল।

এতে নেতৃত্বে দেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক পরিদশর্ক মোহাম্মদ ফখরুদ্দিন। পরে পরিদর্শন দলটি কেএনএস নামে আরেকটি ডিপো পরিদর্শনে যান।

এদিকে পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক পরিদশর্ক মোহাম্মদ ফখরুদ্দিন সাংবাদিকদের বলেন, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের পর কনটেইনার ডিপোগুলোর অগ্নি সরঞ্জাম ও অগ্নি নির্বাপক ব্যবস্থা যাচাই করতেই এ পরিদর্শন।

পরিদর্শনকালে ডিপোগুলোর ফায়ার ফাইটিং কী ব্যবস্থাপনা রয়েছে তা খতিয়ে দেখছি। অগ্নিনির্বাপনে নেওয়া ব্যবস্থাগুলো সচল আছে কি না তাও দেখলাম।

তিনি বলেন, ‘কে অ্যান্ড টি লজিস্টিকস’ পরিদর্শন করে দেখেছি। ওনাদের ফায়ার পাম্পসহ অনান্য সেফটি অ্যারেজমেন্ট আছে। এগুলো সচল আছে, আমরা চালিয়ে দেখেছি। এছাড়া ডিপোতে ক্যামিকেল স্টোরেজ আছে কি না দেখেছি।

এই ডিপোতে তিন চারটি ক্যামিকেলের কনটেইনার দেখেছি। সেগুলো আলাদা করে রাখা আছে এবং সেগুলো শিগগিরই এখান থেকে চলে যাবে বলে ডিপো সংশ্লিষ্টরা জানিয়েছেন। মালিকপক্ষ দাবি করেছেন, নরমালি তারা ক্যামিকেল স্টোরেজ করেন না।

তিনি আরও বলেন, মূলত আমরা ফায়ার ফাইটিং সিস্টেমটাই দেখছি। আমাদের ৭টি টিম বিভিন্ন ডিপো পরিদর্শন করছে। দ্রুতই এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...