বুধবার, ১২ আগস্ট ২০২৬

স্ত্রীর মামলা প্রত্যাহারে শ্যালিকার মেয়েকে অপহরণ: গ্রেপ্তার ১

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের মাদারবাড়ী থেকে অপহরণে স্ত্রীর করা মামলা প্রত্যাহারের জন্য নিজের শ্যালিকার পাঁচ বছরের শিশু কন্যাকে অপহরণের অভিযোগে মোহাম্মদ সেলিম (৪০) নামে একজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) চট্টগ্রামের মাদারবাড়ী থেকে অপহরণের ছয় ঘণ্টার মধ্যে শিশুটিকে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়।

আজ রোববার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।

তিনি বলেন, হোসনে আরা বেগম তার ছোট বোন অর্থাৎ শিশুটির মায়ের সঙ্গে মাদারবাড়ী এলাকায় থাকত। আর হোসনে আরা বেগমের সঙ্গে গ্রেপ্তার সেলিমের একটি যৌতুক মামলা চলমান আছে আদালতে। কিন্তু মামলা প্রত্যাহারের জন্য সেলিম তার স্ত্রী হোসনে আরা বেগম ও শিশুটির পরিবারকে প্রায় সময় হুমকি দিতেন।

নোবেল চাকমা বলেন, এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরের দিকে পাঁচ বছর বয়সী শিশুটি বাসার বাইরে খেলছিল। এই সুযোগে শিশুটিকে পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে চিপস কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে কক্সবাজার নিয়ে যায় সেলিম।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি, এমনকি সেলিমের মোবাইল নম্বরটি বন্ধ পায়৷ পরে শিশুটির বাবা সদরঘাট থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলা দায়েরের ৬ ঘণ্টার মধ্যে শনিবার রাতে কক্সবাজার থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এছাড়া ওই ঘটনায় জড়িত মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...