চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার ১১ জুন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ১৫ অক্টোবর সম্মেলনের তারিখ ঘোষণা করেন।
জেলা সম্মেলনের আগে ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। ১০ অক্টোবরের মধ্যে প্রতিটি উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করে জেলায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত দক্ষিন জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই ঘোষণা দেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নজরুল ইসলাম চৌধুরী এমপি, আবু রেজা মুহাম্মদ নদভী এমপি, মোস্তাফিজুর রহমান এমপি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, ১৫ অক্টোবর শনিবার জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন শেষ করতে হবে। ১০ অক্টোবরের মধ্যে প্রতিটি উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করে জেলায় জমা দিতে হবে। জেলা কমিটি কেন্দ্রে জমা দেবেন। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সম্মেলন শেষ করে ব্যাপক হারে সদস্য সংগ্রহ করতে হবে।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, এড. সিরাজুল ইসলাম চৌধুরী, এস এম আবুল কালাম, শাহাজাদা মহিউদ্দিন, প্রদীপ দাশ।
